শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাগমারা বাজারস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলা শাখার মাসিক সাধারণ সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ড. শাহজাহান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন লালমাই প্রেসক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই বার্তার প্রধান সম্পাদক জহিরুল ইসলাম,দৈনিক কালবেলার লালমাই প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সালেহ, কুমিল্লার কাগজের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার।

সাংবাদিক সমিতি লালমাই উপজেলার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক গাজী মামুন, প্রচার সম্পাদক তমাল বণিক, দপ্তর সম্পাদক সায়েম রনি প্রমুখ।