কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতিবৃষ্টিতে ব্যবহার অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসাইন।
এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট উপজেলার বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী ও ভাবকপাড়া গ্রামে ১০ ট্রাক ইটের আদলা পাঠিয়ে কর্দমাক্ত রাস্তা সংস্কার করে ব্যবহার উপযোগী করে দেন প্রবাসী ফরহাদ হোসাইন। উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের সার্বিক তত্ত্বাবধান করেন বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল হাসিব ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রবি উল্লাহ।
গত ১ আগস্ট ভূলইন উত্তর ইউনিয়নে ৫ ট্রাক ইটের আদলা দিয়ে মসজিদ সংলগ্ন কর্দমাক্ত রাস্তাটি সংস্কার করে এলাকার সাধারণ মানুষ ও মসজিদে আসা মুসল্লীদের মন জয় করে নেন তরুণ উদীয়মান এই সমাজ সেবক। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগ মুহুর্তে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র দান, ঈদ উপহার বিতরণ, মসজিদ – মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, হতদরিদ্রদের চিকিৎসা সেবা প্রদান সহ সামাজিক ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় অবস্থান রেখেছে চলেছেন তরুণ প্রজন্মের আইডল প্রবাসী ফরহাদ হোসাইন।
এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসাইন বলেন, জন-দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার সন্তান হিসেবে নিজ অর্থায়নেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। ধাপে ধাপে প্রতিটি ইউনিয়নে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের আশা আকাঙ্খা পূরণে উপজেলার সার্বিক উন্নয়নে নিবিড়ভাবে নিজেকে নিয়োজিত রাখবো।