১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে কুমিল্লা- নোয়াখালি আঞ্চলিক মহা সড়কের পূর্ব পাশে লালমাই উপজেলার বাগামারা বাজার নামকস্থানে কলা বাজার পট্টিতে একটি লেপ তোশক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে ছাঁই হয়ে গেছে প্রায় ২৫টি দোকান।


এসময় লালমাইয়ে কোন ফায়ারসার্ভিসের টিম না থাকায় লাকসাম ও সদর দক্ষিণ থেকে আসা মোট তিনটি ফায়ারসার্ভিসের দল যৌথ ভাবে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ১ঘন্টা সময় দরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
জানা যায়, পুড়ে যাওয়া দোকানগুলোতে মোদি, জুতা, কাপড়, হার্ডওয়্যার দোকানসহ অন্যান্য অনেক দোকানে পাইকারি মালামাল বিক্রয় করা হতো ফলে, আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে অনেকের স্বপ্ন। তাছাড়া, সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা হবে জানিয়েছেন স্থানীয় লোকজন।
অপরদিকে দীর্ঘদিন লালমাইয়ে ফায়ারসার্ভিস স্থাপনের দাবি করে আসা অনেকেই ক্ষোভ জানিয়ে পোষ্ট করেছেন সোস্যাল মিডিয়ায়।
যুবলীগনেতা কাজী কামরুল হাসান ভূট্রো ফায়ারসার্ভিস স্থাপনের দাবিতে আগুন নিয়ন্ত্রণে আনার পরে গভীররাতে শ্লোগান দরেন। এক কথা এক দাবি ফায়ারসার্ভিস ফায়ারসার্ভিস স্থাপন চাই।
এছাড়াও উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব ফায়ারসার্ভিস স্থাপনে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রক্তের ফেরিওয়ালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন বলেন, বহু বছর দরে বাগমারায় ফায়ারসার্ভিস স্থাপনের দাবি জানিয়ে আসছি জানতে চাই আর আর কত দোকানপাট পুড়লে আমরা ফায়ারসার্ভিস পাবো।