কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার সরকারি জায়গায় চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মান করায় সোমবার (২৮ অক্টোবর) রাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট এহসান মুরাদ।

জানা যায়, বাগমারা নতুন মার্কেটের পেচনে তরকারি বাজারের চলাচলের রাস্তা বন্ধ করে গত দুইদিন পূ্র্বে এক আ’লীগ নেতা জোর পূর্বক দু’টি দোকান নির্মান করেন।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী সুনামধন্য বাগমারা বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা অভ্যাহত রাখলে বাজারের শান্তিশৃঙ্খলা রক্ষা হবে।