কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় ট্রেনে কাঁটা পরে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গিয়েছে। ৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের বাগমারা ডাকাতি নদীর ব্রীজ সংলগ্ন স্থানে পরে থাকতে দেখা যায় নিথর একটি দেহ। যার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দু’টি পা ও একটি হাত! শরীরটা পরে রয়েছে রেলপথের উপর। দু’টি পা রেলপথের এক পাশে ও একটি হাত রেলপথের অন্য পাশে পরে রয়েছে। ঘটনাস্থলে লাকসাম জিআরপি থানা পুলিশ এসে লাশ নিয়ে পরিচয় সনাক্ত করতে কুমিল্লা সিআইডিতে নিয়ে যায়।
তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মাহাদী আল ফয়সাল পিতার নাম, শাখাওয়াত হোসেন সে চট্রগ্রামের মীরেশরাই উপজেলার বড়তাকিয়া ইউপির ৫নং ওয়ার্ড, পূর্ব পোল মোগড়া গ্রামের বাসিন্দা।
ব্যক্তিজীবনে মাহাদী আল ফয়সাল পড়া লেখা শেষ করে ঢাকায় থাকতেন। এবং তার মামার দোকানে বসতেন বলে জানা যায়।