1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

গাজী মামুন
  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০৯ বার পড়েছে

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল হোসেন ও সদস্য সচিব বজলুর রহমান সোহাগ কর্তৃক স্বাক্ষরিত ১নং বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগে মোঃ আনু মিয়া’কে আহ্বায়ক ও মোঃ শুকুল মজুমদার’কে সদস্য সচিব, ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৪৫ সদস‍্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটির অনুমোদন দেয়া হয়।

উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব বজলুর রহমান সোহাগের সঞ্চালনায় সম্মেলন প্রস্তুত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।

অদ্য তারিখ হতে আগামী নব্বই (৯০) দিনের জন্য মৎস্যজীবী লীগ বাগমারা উত্তর ইউনিয়ন শাখা অনুমোদন প্রদান করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় গঠনতন্ত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী নবগঠিত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়ে নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতারা।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com