মানবতার সংগঠন লালমাই ক্লাব ” আজ ৫ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন “”লালমাই ক্লাব”” করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে ১২ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্লাহর কাছে।
প্রবাসী ও দেশের সদস্যদের সহযোগিতায় লালমাই ক্লাব আজ বিনামূল্যে অক্সিজেন সেবার শুভারম্ভ করেন। লন্ডন প্রবাসী হাবিবুল হক হাবিব, এআইজি শাহজালাল, আর ডি রনি, সৌদি প্রবাসী আবদুল জলিল, কোরবান আলী সহ অনেকের সহায়তায় এ সেবা চালু করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মমিন মজুমদার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আকবর আলী, কোষাধ্যক্ষ ডা. শাহ আলম, সদস্য, আবদুল মোতালেব, আবুল বাহার, মোঃ মীর হোসেন, কাউসার মোর্শেদ মজুমদার, প্রদীপ মজুমদার,এড. জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম মোহন, ডা. রবিউল হোসেন, দেলোয়ার হোসেন, কাজী মাসুদ রানা,শাহরিয়ার আলম মাহী প্রমুখ।
জানা যায়, মানবতার কাজে এগিয়ে আসার জন্য গত ২০২০ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় লালমাই ক্লাব নামক সংগঠনটি। ইতিমধ্যে অনেক সেবা মূলক কাজে এগিয়ে এসেছেন সংগঠনের অনেকেই তাছাড়া, সাংগঠনিক ভাবে প্রথম পর্যায়ে করোনা রোগীদের সেবায় অক্সিজেন, অক্সিমিটার, বিতরন করা হয়। যা আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।