মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আছাদুল ইসলাম লালমাই উপজেলার বাগমারা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদহীন শিশু খাদ্য তৈরী করার জন্য গাজী এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা, ডাক্তারের ভুয়া বিজ্ঞাপন লাগানোর জন্য ফাহিম মেডিকেলকে ৪০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার জন্য আজমীর হোটেলকে ২০ হাজার টাকা এবং বাগমারা বাজারের সুনামধন্য মজুমদার মেডিকেল হলকে মেয়াদহীন ঔষধ বিক্রি, ঔষধের গায়ে বাড়তি দাম বসানোর কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কয়েকজন ঔষধ ক্রেতা বলেন ঔষধ ক্রয় করতে এসেছি কিন্তু ফার্মেসি গুলোর এমন অবস্থা দেখা আস্থা হরিয়ে ফেলছি।