কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর (শনিবার) বিকালে বাগমারা দক্ষিণ ইউনিয়ন এর জয়নগর চৌহমুনীতে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউসার মুর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্ট, জয়নাল আবেদীন, বাগমার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম মোহন, সাইফুল ইসলাম সোহেল, শামীমসহ উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রুহুল আমিন, নূর হোসেন, আনোয়ার, মোক্তার হোসেন এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলা মৎস্যজীবি লীগের নেতৃত্ববৃন্দ।