1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বুড়িচং উপজেলায় ব্র্যাকের আয়োজনে সামাজিক দূর্গ প্রকল্প এলাকার কার্যক্রম পরিদর্শন

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৩ বার পড়েছে

ব্র্যাক কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এরিয়া অফিসের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় গত ০৫ সেপ্টেম্বর রবিবার ‘‘কোভিড-১৯
প্রতিরোধে সামাজিক দূর্গ” প্রকল্পের কর্ম এলাকা সহ অন্যান্য প্রোগাম এর কার্যক্রম ও ফিল্ড পরিদর্শন করেন ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ, এইচএনপিপি পরিচালক ডা. মোর্শেদা চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। উক্ত ফিল্ড পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক কেএএম মোর্শেদ, সিএফও তুষার ভৌমিক, হেডঅফরুরাল ডা. মোঃ মনোয়ারুল আজিজ, কর্মসুচি সমন্বয়কারী ডা. ইমরান আহমেদ চৌধুরী, ডিভিএম মোঃ আরিফুর রহমান এবং এলাকা ব্যবস্থাপক মোঃ হায়দার আলী সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন কালে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে আগানগর গ্রামে স্বাস্থ্যকর্মী সাবিকুন্নারহার ডালিয়া ও স্বাস্থ্যসেবিকা সুরাইয়া আক্তার এর খানা পরিদর্শন, পিআইআই ও এসসি চিহ্নিত করে টেলিমেডিসিন এর মাধ্যমে সেবা প্রদান পর্যবেক্ষন করেন।
খানা পরিদর্শনকালীন সময়ে স্বাস্থ্যকমীর গর্ভকালীন পরিচর্যা, প্রসবকালীন পরিচর্যা, শিশুর পুষ্টি, কিশোরী স্বাস্থ্য সেবা, নারী স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি, রেফার, ঔষধ ও স্বাস্থ্য সামগ্রী সহ স্বাস্থ্য বিষয়ে অনেক পরামর্শ প্রদান সহ স্বস্থ্যকর্মীর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় বিভিন্ন গ্রামে সেচ্ছাসেবীদের হটস্পট ও গ্রামের গন্যমান্য ব্যক্তিদের সাথে দেখা করে করোনার সার্বিক পরিস্থিতি ও প্রতিকার বিষয়ে মতবিনিময় করেন। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক সচেতনতা, মাস্ক ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা, দূরত্ব বজায় রেখে চলাফেরা, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, জনসমাগম এড়িয়ে চলা সহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন মহোদয়ের সাথে মতবিনিময় ও
পরামর্শ প্রদানসহ অভিমত ব্যক্ত করেন। বুড়িচং উপজেলার বুড়িচং ইউনিয়নের চেয়াম্যান, সচিব, মেম্বার, ইমাম, শিক্ষক, ব্যাবসায়ী, গন্যমান্যদের নিয়ে সিসিতে সিজি গ্রুপ মিটিং, ইউনিয়ন পরিষদে লিডার গ্রুপ মিটিং এ উপস্থিত হয়ে কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক আলোচনায় পরামর্শ প্রদান সহ মতবিনিময় করেন। ব্র্যাক নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, আমরা নিজেরাই সচেতন হয়ে প্রসাশনিক ভাবে, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, সিসি ভিত্তিক, গ্রাম ভিত্তিক সমাজে সচেতনতা সৃষ্টি করে নিজে মাস্ক ব্যবহার করে এই মহামারি থেকে পরিত্রান পেতে পারি। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি করোনা মহামারি মোকাবেলায় বেসরকারী সামাজিক প্রতিষ্ঠান হিসাবে ব্র্যাক সরকারের পাশাপাশি জনগনের স্বাস্থ্য সেবা ও সচেতনতা মূলক কাজে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন বলেন, প্রসাশনিকভাবে সর্বদাই কাজে সহযোগিতা করি এবং আগামি দিনগুলোতে ও করবো।

ব্র্যাক নির্বাহী পরিচালক ও এইচএনপিপি পরিচালক মহোদয়গন ব্র্যাক এইচএনপিপি প্রোগামের সিএফআরসি প্রোজেক্ট, টিবি কর্মসূচি, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, আইন সহায়তা কর্মসূচি, মাইক্রোফিন্যান্স কর্মসূচি, মাইগ্রেশন কর্মসূচি, ব্র্যাক একাডেমি স্কুল সহ আরো অনেক কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বুড়িচং উপজেলা ব্র্যাক এরিয়া অফিসে সকল স্টাফদের নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরিদর্শন কার্যক্রম সমাপ্ত করেন।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com