১৮ আগষ্ট (রবিবার) লালমাই উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বৃক্ষরোপন কমসূচি সম্পূর্ণ হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়, সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়, চেঙ্গাহাটা মহিলা মাদ্রাসা, মেহেরকুল দৌলতপুর উচ্চ বিদ্যালয় ও অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজে ১২০টি ফলজগাছ রোপন করে থাকেন।

এছাড়াও আগামীদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সমাজসেবা তথা লালমাই উপজেলা সংস্কারের জন্য যাবতীয় কাজে এগিয়ে থাকবে বলে জানা যায়।