1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাসুদ রানা
  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ বার পড়েছে
যোহরের নামাজ শেষে মসজিদের সামনেই কৌশল বিনিয়ম করে ব্যবসায়ী জামালকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করায়, ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে অংশগ্রহন করেছেন প্রায় দুই শতাধিক নারী পুরুষ।
রবিবার (১১ জানুয়ারি) যোহরের নামাজ শেষে লালমাই উপজেলার বাগমারা বাজার বড় মসজিদের সামনে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতার উপস্থিতে ঘাতক সোহাগের ফাঁসির দাবি ও ঘটনার নেপথ্য পরিকল্পনাকারীদের আইনের আওয়াতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।
কুমিল্লার লালমাইয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই প্রকাশ্য জামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার বাগমারা বাজার বড় মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এসময় মুসল্লীরা হামলাকারী সোহাগ মিয়া (৩২) কে  ধাওয়া করে আটকের পর পুলিশে সোপর্দ করেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জামাল হোসেনকে
প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আশংকা জনক অবস্থায় তিনি ঢামেক এর আইসিওতে ভর্তি রয়েছেন।
ঘটনার বিষয়ে, বুধবার রাতে বাদী হয়ে লালমাই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর ভাই কামাল হোসেন।
আহত জামাল হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি বাগমারা উত্তর বাজারস্থ একটি বাণিজ্যিক ভবন ও মোটরসাইকেল গ্যারেজের মালিক। আর হামলাকারী সোহাগ একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
বিচার চেয়ে, মানববন্ধনে অংশগ্রহণকারী বাজার কমিটির সদস্য সচিব মফিজুল ইসলাম ইনকিলাবকে বলেন, প্রকাশ্য দিনের বেলা জামাল হোসেনকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনার পেচনে অবশ্যই পরিকল্পনাকারী রয়েছে তাদেরকেও আইনের আওয়াতায় আনতে হবে।
সচেতন মহলের নাগরিক ডাঃ মফিজুল ইসলাম মুন্না বলেন, আমরা হতাশায় দিন পার করছি, জামাল ভাই একান্তই ভাল মানুষ। ওনাকে যে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত করেছে তার বিচার দাবি করছি। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এমনটাই প্রত্যাশা।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সাধারন সম্পাদক রিয়াজ মুর্শেদ মাসুদ বলেন, ঘটনাটি খুবই ভয়াবহ নিশ্চয় তা পরিকল্পনা মাফিক হয়েছে। তাই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা প্রশাসন তা বের করা জরুরী বলে মনে করছি।
ঘটনার বিষয়ে লালমাই থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নূরুজ্জামান বলেন, ঘটনার দিনই স্থানীয়দের সহযোগীতায় আসামীকে গ্রেফতার করি। এবং ঐদিনই মামলা নিয়েছি। পরেরদিন আসামীকে জেল হাজতে প্রেরণ করেছি। এই ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে তদন্তপূর্বক আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com