কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ভাবানীপুর গ্রামের বহু কাঙ্ক্ষিত মসজিদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এবং সিএমআরএ গ্রুপঅব কোম্পানির চেয়ারম্যান জাকির হোসেন খোকন। এসময় মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য নগদ ৫ লক্ষটাকা অনুদান ঘোষনা করেন তিনি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ভবানীপুর পুরাতন মসজিদে নামাজ আদায় করেন জাকির হোঃ খোকন। ভবানীপুর মসজিদের নির্মান কাজের অন্যতম ব্যক্তি বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লতিফ স্যারের উপস্থিতিতে মসজিদ উন্নয়ন কাজের জন্য আগামীদিনেও পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন জাকির হোসেন খোকন।

জানাযায়, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ জাকির হোসেন খোকনের শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন লতিফ মাষ্টার আর তারই ছাত্র বর্তমান দেশের একজন সুনামধন্য ব্যক্তি জাকির হোসেন খোকন।
জুমার নামাজ শেষে মসজিদের কাজের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মনিরুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর হোঃ, সমাজসেবক রুহুল আমিনসহ মজসিদ কমিটির সকল নেতৃবৃন্দ।