মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে লালমাই প্রেসক্লাব।
একুশের সকালে বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক ময়নামতির প্রতিনিধি এমদাদুল হক মজুমদার, অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশের আলো’র প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদ , ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সমাজকন্ঠ প্রতিনিধি গাজী মামুন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি অরুন কৃষ্ণ পাল, কুমিল্লার সময় প্রতিনিধি তমাল বনিক সহ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। তাই তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি।