এটা কোন ভূতুড়ে বাড়ি কিংবা কোন জমিদার রাজবাড়িও নয়। এখানে কোন ভূত পেতনিও থাকে না। শুধু দিনের বেলাই কিছু অদৃশ্য ভূত দেখা যায় কিছু সময়ের জন্য, তারপর সেই ভূতগুলোও হারিয়ে যায়। আর এই সব ভূতগুলোও মানুষের সেবার নামে ব্যবসা করে বেড়ায়, কেউ কিছু বলার নাই।
কুমিল্লায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের একমাত্র হাসপাতাল, যেটা এখন ভুশ্চি বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র। বিশটিরও উপরে গ্রামের জন্য এই হাসপাতালটি করা হয় এরশাদ চাচার আমলে। কিন্তু এই হাসপাতালটি এখন আর হাসপাতাল নাই। যেখানে একটা সময় ডাক্তাররা দিন-রাত ২৪ ঘন্টা রোগীদের সেবা দিতো। অথচ এই হাসপাতালটি এখন ভূতুড়ে বাড়িতে পরিনত হয়েছে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের আসর হিসেবে পরিচিত।
কর্তৃপক্ষের কোন নজর নাই এবং এলাকার চেয়ারম্যান মেম্বারদেরও নজর পড়ে না এই হাসপাতালটির প্রতি।
ভূলইন ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এই এলাকার কোন একটা মানুষ অসুস্থ হলেই প্রায় ২০/৩০ কিঃমিঃ পাড়ি দিয়ে লাকসাম অথবা কুমিল্লা যেতে হয়।
অথচ ইউনিয়ন পরিষদের পাশে কত সুন্দর একটি পরিত্যক্ত হাসপাতাল পড়ে আছে। এখানে যে ধরণের ভবনগুলো আছে, সেই ধরণের অবকাঠামোগত ভবন নির্মাণ করতে প্রায় কয়েক কোটি টাকা লাগবে। কিন্তু অবহেলাই আজ বেহাল দশায়।
স্থানীয় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী হাসপাতাল সেবা থেকে বঞ্চিত দ্রুত মেরামত হলে এবং নিয়মিত একজন এমবিবি এস ডাক্তার থাকলে এলাকার মানুষ উপকৃত হবে।
উল্লেখ্য , গত ২৩শে সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাবেক চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী উপ-স্বাস্থ্য কেন্দ্রটি মেরামত করে চিকিৎসা’র মান নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।