আসন্ন ৩নং ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড ছোট চলুন্ডা গ্রামের বর্তমান মেম্বার আমির হোসেন কে পুনরায় মেম্বার হিসেবে দেখতে এলাকাবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ছোট চলুন্ডা ঈদগাহ ময়দানে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও গ্রাম্য সর্দার আবুল কালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পদপ্রার্থী আমির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, পিপুলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদ, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুল হক, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার আবদুল বারেক, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার আবু তাহের, কাজী আবুল কালাম, লালমাই উপজেলা ছাত্রলীগ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, শিক্ষক নুরুল হক, মৌলভী আবদুর রশিদ, কবিরাজ আবদুল মোতালেব, মাওলানা আবুল হাশেম, যুবলীগ নেতা শাহ পরান, সফিকুর রহমান, হাজী তাজুল ইসলাম, মোঃ সোহাগ সর্দার, মাস্টার মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় মেম্বার পদপ্রার্থী আমির হোসেন বলেন, আপনারা জানেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পুনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছি। গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী। সে পরিমাণ আপনাদের সেবা করতে পেরেছি কি না জানিনা, তবে আমি চেষ্টা করেছি। আমার অনেক ভুল থাকতে পারে। আপনারা আমার ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অতীতের মতো আবারও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সেজন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। আপনার সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সেবক হিসেবে আরেকবার সেবা করার সুযোগ পেতে চাই। আমি আশা করি আপনারা সকলে মিলে আমাকে আবারও বিজয়ী করতে সহযোগিতা করবেন।
এসময় মতবিনিময় সভায় তাঁর নির্বাচনী গ্রাম শ্রীপুর ও ছোট চলুন্ডা থেকে প্রায় আট শতাধিক জনসাধারণের সমাগম ঘটে।