1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

ভূলইন উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

গাজী মামুন
  • আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯৯ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভূলইন উত্তর ইউনিয়নস্থ হাজতখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন।

তিনি বলেন, মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশে লালমাই উপজেলা মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামীলীগের কমিটি দেয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে যে ব্যাপক কাজ করছেন তা তুলে ধরে নারী নেত্রীদের উদ্বুদ্ধ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ ভূলইন উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুহিনূর বেগম।

তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও সুন্দর একটি কমিটি হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কর্মঠ ও দলের জন্য নিবেদিতদের কমিটিতে রাখা হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার মুন্নী, জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা মীর হাজেরা হিরা, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, জেলা যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ারা সাকি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম ভূলইন উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর সালেহ সহ অন্যান্য নেতাকর্মীরা।

আলোচনা শেষে ভূলইন উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি পদে কোহিনুর বেগম, সহ-সভাপতি পদে ওয়াহিদা ইসলাম, সাধারণ সম্পাদক পদে রোকসানা আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে হাজেরা আক্তার পান্না’র নাম ঘোষণা করা হয়।

আগামী ৭ দিনের মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা জেলা কমিটির নিকট জমা দেয়ার নির্দেশ রয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com