আজ ২৯শে জুলাই বৃহস্পতিবার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের গোসাইপুস্করনী গ্রামের আলহাজ্ব আব্দুল করিম মজুমদারের ছেলে বাহরাইন প্রবাসী মোঃ আবুল কালাম মজুমদারের পাঠানো নগদ ১,০০,০০০ (একলক্ষ) টাকা ভূশ্চি ইমার্জেন্সি অক্সিজেন হোমে হস্থান্তর করা হয়।
জানা যায়, বাহরাইন প্রবাসী আবুল কালামের পিতা হাজ্বী আব্দুল করিম মজুমদার উপজেলা আ’লীগের সহ- সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার এর উপস্থিতিতে, ভূলইন গ্রামের কবির মজুমদারের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভূশ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. আবু তাহের, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হারুনুর রশিদ, যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান লিটন, ছোটশরীফপুর ডিগ্রি কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন, শাহজাহান, ফয়সাল মাহমুদ প্রমুখ।