বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, বিভিন্ন স্থানে তাঁর নেতাকর্মীদের হুমকি ও যুবদল নেতা হাফেজ আবুল খায়ের এর উপর হামলার প্রতিবাদে বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল করেছে মনিরুল হক চৌধুরী সমর্থিত বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে এই মিছিল বের করা হয়। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নতুন মার্কেটে গিয়ে শেষ হয়।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম বলেন, বহিরাগতদের দিয়ে শান্তির বাগমারাকে অশান্ত যারা করতে চান। আপনাদের বলে দিতে চাই সাবধান হয়ে যান। আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যাচার যুবদল নেতার উপরের হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরাও মাঠে রয়েছি। প্রয়োজনে রাস্তায় দাঁঠিয়ে জবাব দিবো।
এ-সময় আরো বক্তব্য রাখেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, জেলা যুবদলের সদস্য মানিক মিয়া, যুবদল নেতা আবদুল কাদের, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত আহবায়ক সাগর আহমেদ, প্রস্তাবিত সদস্য সচিব আমির হোসেন, যুবদল নেতা গাজী মিনার আলম, যুবদল নেতা ইয়াকুব হোসেন, যুবদল নেতা সোহরাব হোসেন, ছাত্রদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম সহ নেতাকর্মীরা।