মানুষের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে বাকই উত্তর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।


সোমবার (৮ এপ্রিল) বিকেলে বাকই উত্তর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ হোসেন। এসময় ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাজী ফরহাদ হোসেনের পিতা মাওলানা আবদুল হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মোহনপুর আলীম মাদ্রাসার সাবেক শিক্ষক মৌলভী আলী আজ্জম, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ পরান সওদাগর, লালমাই প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, ইউপি সদস্য মো. জাফর, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক শেখ নোমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।