লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামের সন্তান বৃহত্তর পেরুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ফ্রান্স প্রবাসী মোঃ হাবিবুল হক মজুমদারের আর্থিক সহায়তায় পেরুল (দঃ) ইউনিয়ন দোশারীচোঁ গ্রামের জাপর আহম্মেদ জুয়েলের ছেলে হাত পা ও বাক (প্রতিবন্ধি) মোঃ ফরহাদ (১৫) কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
লালমাই প্রেস ক্লাবের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাপর সালেহ এর সার্বিক তত্ত্বাবধানে।এসময় উপস্থিত ছিলেন, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, লালমাই বার্তার ফটো সাংবাদিক শাফায়াত প্রমূখ।
জানা যায়, ফরহাদ শারীরিক প্রতিবন্ধি হয়েও নিয়মিত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন। হুইল চেয়ারটি পেয়ে খুশি ফরহাদ এবং তার পরিবার। তাছাড়া, এলাকার সমাজপতি থেকে সাধারন মানুষ পর্যন্ত সকলে বিষয়টি নিয়ে সন্তুস প্রকাশ করছেন।