আজ ৯ ই এপ্রিল ২০২১, শুক্রবার কিং টঙ্গীর পাড় চৌমুহনী’তে মাস্টার মাহফুজ মজুমদার সমাজ কল্যাণ পাঠাগার (হোয়াটসঅ্যাপ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়।
হাজী আবদুল কাদের সুহিন এর সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ। বিশেষ অতিথি হাজী আবদুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল জলিল সওদাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন আবদুল মজিদ মেম্বার, আবু ইসহাক সিদ্দিকী, ভূলইন উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মানিক, বেতাগাঁও প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, বয়ষ্ক শিক্ষাদান, গরীব, এতিম মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালানো, সামাজিক সকল ভালো কাজে মাইকসহ বিভিন্ন দান অনুদানের উদ্দেশ্যেই ২০০৪ সালে সূচনা হয় অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনটি