1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

মিটার চুরি করে চোর চক্র রেখে যায় চিরকুট

মাসুদ রানা
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে অভিনব কায়দায় রাতের বেলা ১৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র মিটার চুরি করে মিটারের স্থলে রেখে যায় চিরকুট। আর চিরকুটে লেখা থাকে চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর এবং লেখে দিয়ে যায় মিটারের সিরিয়াল নাম্বার। তাছাড়া, চিরকুটে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই জিজ্ঞেস করা হয় মিটারের সিরিয়াল নাম্বার এবং চাওয়া হয় টাকা। বিকাশে টাকা পাঠালে কোথায় মিটার পাওয়া যাবে তা ফোনে বলে দেওয়া হয়। অজ্ঞাত স্থানে রেখে যাওয়া হয় মিটার। সেখান থেকে মিটার সংগ্রহ করতে হয় ভুক্তভোগীদের। এলাকায় এই প্রথম এমন অভিনব চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হরিশ্চর এলাকার রিদম ফার্ণিচার, বাগমারা বাজারে মালেক ‘স’ মিল,, রহিম ফার্ণিচার, বাগমারা অশ্বত্থতলা মাহমুদা ফার্ণিচার, ভাই ভাই এসএস স্টীল, সাইফুল ‘স’ মিল সহ উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি মিটার চুরি হয়। এ ঘটনায় মালেক ‘স’ মিলের স্বত্বাধিকারী আবদুল মালেক বাদী হয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং ২৬ অক্টোবর মেসার্স মেহেদী অটো টিম্বার এন্ড নিহান ফার্নিচারের স্বত্বাধিকারী পোহনকুচা গ্রামের মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী মো. স্বপন জানান, লালমাই উপজেলার অস্থায়ী ভবনের পাশেই আমার ভাই ভাই এসএস স্টীল দোকান থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিচে একটি কাগজে মোবাইল নম্বর লিখে রেখে গেছে তারা। সকালে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করলে ওই মিটারের জন্য ২০ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেয়ার কথা জানায় তারা। এমতাবস্থায় প্রথমে ২ হাজার টাকা এবং পরে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে চাইলে কম হবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। নিরুপায় হয়ে আমরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করে।

ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের ডিজিএম মো. হানিফ বলেন, মিটার চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে এখনো কোনো মিটার পাওয়া যায় নি। চুরি ঠেকাতে আমরা বিভিন্ন সময়ে গ্রাহকদের পরামর্শ প্রদান করে থাকি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি উল্লেখ করে একজন ভুক্তভোগী ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

 

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com