“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ “এই স্লোগানে ১লা মার্চ (বুধবার) কুমিল্লার লালমাই উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের সামনে এসে র্যালি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠানের বাকী অংশ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল মালেক বিকম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা হ্যাপি আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা, কর্মচারী সাংবাদিকবৃন্দ।