1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে অটোসহ চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

গাজী মামুন
  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৪৮ বার পড়েছে

কুমিল্লা লালমাইয়ে ইজিবাইক (অটো) সহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও দুটি চোরাইকৃত রাজহাঁস উদ্ধার করা হয়। গত শনিবার (৮ জুলাই) বিকেল অনুমান ৫টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ঘনিয়াখালী থেকে চুরি করে ইজিবাইক ও রাজহাঁস নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকারের নির্দেশে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে খোকন হোসেন, সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন, কাউছার আহম্মেদের ছেলে সিহাব হোসেন, একই ইউনিয়নের পোহনকুচা গ্রামের আবুল কালামের ছেলে সোহাগ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, এলাকাবাসীর সহযোগিতায় ঘনিয়াখালী এলাকা থেকে একটি ইজিবাইক ও দুটি চোরাইকৃত রাজহাঁসসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে চুরির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com