1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে অবিস্ফোরিত মর্টার শেলের সন্ধান ; পুলিশকে খবর দিল ৪র্থ শ্রেনীর ছাত্রী

মাসুদ রানা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৩ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ের বড় ধর্মপুর গ্রামে একটি অবিষ্ফোরিত মর্টারশেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার বিকালে বোমা নিষ্ক্রিয় সংস্থার বিশেষ টিমের সাহায্য এই কাজ সম্পূর্ণ করা হয়।

জানা যায়, লালমাই পাহাড়ের মাঝে অবস্থিত বড় ধর্মপুর গ্রামের হাঁটার রাস্তার মাঝ খানে দীর্ঘদিন যাবৎ এই মর্টারশেলটি মাটির নিচে রয়েছে স্থানীয়রা বাড়ির সীমানা নির্ধারনকারী পিলার মনে করতো কিন্তু পাহাড়ে ভারী বৃষ্টির কারনে হঠাৎ মাটি সড়ে যাওয়াতে মর্টারশেলটি বেরিয়ে আসে যা দেখে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পরে। ঐসময় ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ইফতি দৌড়ে গিয়ে পাশে থাকা পুলিশের ফায়ারিং রেন্জে খবর দেয় এবং সাথে সাথে ৯৯৯ কল দিয়ে বিষয়টি অবহিত করলে খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ছুটে আসে এবং সবাইকে নিরাপদ দূরত্বে সড়িয়ে দেয়। পরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ সংস্থার প্রতিনিধিদল এসে মর্টারশেলটি বিষ্ফোরন ঘটিনে নিষ্ক্রিয় করে।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের সাথে মুক্তিযোদ্ধাদের এখানে সম্মুখে বহুবার যুদ্ধ হয়েছিল সেই সময়ের রাখা বোমা এটি। অল্পের জন্য বড় দরনের দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়াতে আইনশৃঙ্খলাবাহীনির প্রতি কৃতজ্ঞতা জানালেন এলাকাবাসী।

এই বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলমগীর ভূইয়া বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে ছুটে যাই এবং সেখানে গিয়ে সবাইকে নিরাপদ দূরত্বে সড়িয়ে রাখি পরে, বিকালে বোমা নিষ্ক্রিয়কারী সংস্থার লোকজনের সহায়তায় মর্টারশেলটি নিষ্ক্রিয় করে চলে আসি।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com