কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার মনিটরিং ফরমালিন মুক্ত মাছ বাজারজাত করণ অভিযান ও স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরে হোটেলে কাজ করার অপরাধে ৩ 
জনকে তিন হাজার টাকা অর্থদন্ড- ও সতর্ক করা হয়েছে। ২৯ জুলাই সকালে বাগমারা বাজার, হরিশ্চর ও আটটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা শেষে এই দন্ডা-াদেশ দেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
তিনি কোরবানির পশুর হাট মনিটরিং, বেলঘর উত্তর ইউনিয়ন ও ভূলইন দক্ষিণ ইউনিয়নে বিজিএফ, বিজিডি চাল বিতরণ পরিদর্শন করেন। এসময় তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষে ভাটরা কাচারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ।
জানা যায়, গতকাল বুধবার সকালে বাগমারা সহ উপজেলার বিভিন্ন বাজারে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।