1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মাসুদ রানা
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২১ বার পড়েছে
কোরআন তেলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার লালমাইয়ের আলীশ্বর শান্তুি নিকেতন বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি. সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণে চ্যালেন্জ ও করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্র মিসেস আরমা দত্ত এমপি।
বিশেষ অতিথি ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার। অন্যতম অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মিথুন রশ্মি বড়ুয়া, মিসেস ববিতা বড়ুয়া, মিসেস রুপমা চাকমা, রন্জন বড়ুয়া, জয়েন তংগা, হ্ল থোয়াই হী মার্মা, কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব কে এম সিংহ রতন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামাল হোসেন মজুমদার দুলাল।
সম্মানিত বক্তা ছিলেন, কাঁকসার-কাচিকাটা দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার মহা- পরিচালক মুফতি মুহাম্মদ তোয়াহা, শ্রকাইল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রীযুত শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি শিক্ষাবিদ প্রজ্ঞাজ্যোতি মহাথের, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা ক্যাথলিক চর্চার ফাদার টমাস কোরাইও।
শ্রীমুত শ্যামা প্রসাদ ভট্টাচার্য হৃদয় বলেন, পবিত্র মনের চেয়ে শান্তি পৃথিবীতে আর কিছু নেই। ধূলি থেকে আমাদের জন্ম আবার ধূলিতে মিসে যাবো। নিজেকে উজাড় করে মানুষের মাঝে ডেলে দাও। মানুষকে ভাবলাসাই হলো মানব ধর্ম। ধর্মকে ধারন করতে হয় হৃদয়।
পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামাল হোসেন মজুমদার দুলাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা ইনশাআল্লাহ। পূর্বের ন্যায়েও আগামীদিনে আমরা সকলে সামাজিক সম্প্রীতি বজায় রাখবো।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, লালমাই উপজেলাকে মাদক মুক্ত করতে চাই তার জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। আমাদের সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। ইতিমধ্যে আমরা ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি সভা করেছি। এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় লালমাই থানা পুলিশ সব সময় লালমাইয়ের প্রতিটি মানুষের পাশের রয়েছে। এছাড়াও কিছুদিন পূর্বে পূজা মন্ডপে যাওয়ার একটি রাস্তা নিয়ে সমস্যা ছিল যা মানিক দাদাকে নিয়ে সমাধান করেছি।
কে এম সিংহ রতন বলেন, আমাদের লালমাইয়ে সাম্প্রদায়িকতার কোন চিহ্নও নেই আমরা সবাই ভাই ভাই একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করে থাকি। তবে, এই লালমাইয়ের মতো যদি সারা দেশে অসাম্প্রদায়িকতা পৌছে দেওয়া যায় তাহলে দেশে আর কখনো জঙ্গি, মৌলবাদী সৃষ্টি হবে না।
উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম বলেন, ধর্ম হচ্ছে একটি নির্দেশিকা যা মেনে আমরা চলি। ধর্ম নিয়ে পূর্বের বক্তাদের বক্তব্য অসাধারণ ছিল।
প্রধান অতিথির বক্তব্য আর এমও দত্ত বলেন, আমরা সবাই বাঙ্গালি, আমরা সকলে সকলের তরে আর এই রাষ্ট্র  আমাদের। আমার দাদুর বন্ধু ছিলেন সুয়াগাজীর মৌলভী আশ্রাফ উদ্দিন চৌধুরী। সম্প্রীতি বজায় রাখা আমাদের কর্তব্য। আপনারা জানেন এই মাটিতে ব্রিটিশ থেকে এখন পর্যন্ত কেউ সাম্প্রদায়িকতা বপন করে যেতে পারেনি। আর কখনো পারবেও না। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার দেশ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com