গত ২৮ নভেম্বর ২০২১ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বি.কম।
এই সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোরর্শেদ, দপ্তর সম্পাদক ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাপ রিপোর্টার মাসুদ রানা, দৈনিক বাংলার জাগরন লালমাই উপজেলা প্রতিনিধি রুহুল আমিন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য সাংবাধিকবৃন্দ বিভিন্ন তথ্য জানার বিষয়ে সার্বিক সহায়তা কামনা করেন।