বুধবার (২৮ আগষ্ট) কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর আশ্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরন করেন।
এছাড়াও লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষদের প্রতিনিয়ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ কিংবা রান্না করা খাবার পৌছে দিচ্ছেন বাংলাদেশ জামায়েত ইসলামী, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবক এবং উপজেলা প্রশাসন লালমাইয়ের নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী।
স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন একঝাঁক তরুন। দিনরাত এক করে বানভাসি মানুষগুলোর সেবা নিশ্চিত করতে কাজ করে চলেছেন এখানকার মানুষ।