সোমবার (২ নভেম্বর) সকালে আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মিলনায়তনে কুমিল্লা লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ-২ প্রকল্প হতে পুনর্বাসিতদের অংশগ্রহণে গাভী পালন, গরু মোটাতাজাকরণ,পারিবারিক হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, বসতবাড়িতে নিরাপদ সবজি চাষ, জন্মনিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম,
উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল মান্নান সহ উপজেলার অন্যান্য দপ্তরের নেতৃবৃন্দ।