৩০ শে মে সোমবার সকালে কুমিল্লার লালমাই উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষি অফিসার জুনায়েদ কবির খান, বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মহি উদ্দিন, পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মোতালেব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবদুল মন্নান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা জুনিয়র সহকারী মোঃ বাহার হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোঃ মাহবুবুর রহমান, লালমাই প্রেসক্লাবের আহ্বায়ক অমর কৃষ্ণ বনিক মানিক, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, উপজেলা সিএ সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।