ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পুরষ্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
সোমবার ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা প্রশাসন দিবসটির কার্যক্রম শুরু করে। সকাল ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, আরএমও ডাঃ রওনক জাহান ,লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, যুক্তিখোলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন,প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।