1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসন করে দিতে প্রতিশ্রুতি দুই এমপির লালমাইয়ে ২৫টি পরিবারের ঘর আগুনে পুঁড়ে ছাঁই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এফবিজেও’র আলোচনা সভা অনুষ্ঠিত ‎ লালমাইয়ে থানা পুলিশের হাতে মাদক কারবারি আটক আল ইসরা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ৭৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার লালমাইয়ে বাবার হাতে ছেলে খুন; অতিজ্বালায় হত্যা করেছি পিতা হিরণ লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার! লালমাইয়ে এসবিসিসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালীন মাঠে খেলোয়াড়ের মৃত্যু!

মাসুদ রানা
  • আপডেট সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়েছে

কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে খেলার মাঠে অসুস্থ হয়ে হেলাল নামক এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এ- ঘটনা ঘটে।

নিহত কুস্তি খেলোয়াড়ে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হেলাল উদ্দিন স্থানীয় কোঁয়ার বাজারে মুদি দোকানি এবং এলাকায় ‘বলী হেলাল’ নামে পরিচিত একজন কুস্তিগির ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি লড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। একপর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে রেফারি খেলা থামিয়ে দেন এবং আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন। এ সময় মাঠেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এছাড়াও, ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলার শুরুতেই প্রতিপক্ষ খেলোয়াড় হেলাল উদ্দিনকে কৌশলে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়েন হেলাল, যা উপস্থিত সবার নজরে আসে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে প্রায় ৫ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com