আজ ৭ই আগষ্ট শনিবার সকাল ১১টায় লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় পেরুল উত্তর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোভিড-১৯ এর টিকা কার্যক্রম যাতে সুশৃঙ্খল পরিবেশ সম্পূর্ণ হয় সে নিরিখে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ এর সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফর বারী চৌধুরী হিরু,লালমাই উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃহানিফ মজুমদার, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃআবুল হাসেম মীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ অহিদুর রহমান মাসুম,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃজাকির হোসেন,দেলোয়ার হোসেন দুলাল,অলিউর রহমান, ইউনিয়ন কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলম,পেরুল উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী রবিউল ইসলাম,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাফায়েত হোসেন ,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহাম্মেদ সানি,ছাত্রলীগ নেতা মোঃখোরশেদ আলম ,মোঃআব্দুল কাদের মাসুম,মেহেদী হাসান ইমন,মোঃআরমান হোসেন,নাজমুল হাসান প্রমুখ।
জানা যায়,মহামারী করোণা ভাইরাসের ভয়াবহতা রোধে সরকার ঘোষিত জরুরী সেবা সমূহ ও নিজেদের সচেতনতা সৃষ্টি লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের জাতীয় কর্মসূচী ঘোষনা করা হয়।
বক্তব্য সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সরকার ঘোষিত কোভিড-১৯ এর টিকা কার্যক্রমকে সাফল্যমন্ডিত করতে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়ের নির্দেশে লালমাই উপজেলা আওয়ামী কৃষকলীগের সদস্যগন সর্বদা মানতার কল্যাণে সেবা দিয়ে যাবে। তাছাড়া, জনসাধারণকে টিকা গ্রহণ করার আহবান, মাক্স পরিধান ও একান্ত জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার অনুরোধ জানান।