২৩শে আগষ্ট ( মঙ্গলবার) লালমাই উপজেলা কৃষি অফিসের হল রুমে লেবু জাতীয় ফসলের প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সেশন পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে এবং কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণ শেষে রাজস্ব অর্থায়নে সামার টমেটো প্রদর্শনী এবং লেবু জাতীয় ফসলের ২টি প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় আরও উপস্হিত ছিলেন লালমাই উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান।