৫ই মে (শুক্রবার) লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন কামারকুয়া নামকস্থানে রাতের বেলা গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের নির্দেশে অভিযান চালায় লালমাই থানা পুলিশ।
এসময় কামারকুয়া বাজারের জাফর ষ্টোরের সামনে মাদকদ্রব্যর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা শাহ আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে দরে পেলে। জানা যায়, আটককৃত ব্যক্তি পেরুল উত্তর ইউনিয়ন দক্ষিণ ছিলনোয়া গ্রামের মৃত. ইউনুছ মিয়ার ছেলে শাহ আলাম (৩৫) পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ সরণি(১৯)ক ধারায় তাকে আদালতে প্রেরন করা হয়।