১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে আনন্দ র্যালি করেছে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত লালমাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার উপজেলার হরিশ্চর হাইস্কুল এন্ড কলেজ মাঠ থেকে র্যালি বের হয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে হরিশ্চর চৌরাস্তায় এসে শেষ হয়।

এ-সময় উপজেলার ছাত্রনেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, লালমাই উপজেলা ছাত্রদল নেতা আল আমিন অয়ন, উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ টিপু, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার, ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ, ছাত্রদল নেতা আয়াত উল্লাহ সজিব, ছাত্রদল নেতা রাজু আহম্মেদ সহ অনেকে।
এসময় নেতারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিগত আন্দোলন-সংগ্রামে যেসকল ছাত্র নেতারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে বলীয়ান হয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে।