জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে লালমাইয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার কার্যক্রম শুরু হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেলায় সৃজনশীল কার্যক্রম নিয়ে উপস্থিত থাকেন জামুয়া উচ্চ বিদ্যালয়, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়, হরিশ্চর স্কুল এন্ড কলেজ, বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয় সহ আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকলের কাঁদে কাঁদ মিলিয়ে মেলা উদযাপন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।