কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বানের পানিতে প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) লালমাই উপজেলার জামিরা গ্রামে বানভাসি মানুষদের মাঝে উপহার বিতরন করেন বাংলাদেশ জামায়েত ইসলামী লালমাই উপজেলা শাখা।
উপহার সামগ্রী বিতরন কালে কুমিল্লার দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও সাবেক বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মহোদয়ের নির্দেশনায় আমরা শুরু থেকেই বানভাসি মানুষদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি। এবং বন্যায় যাদের ঘর ভেঙ্গে গিয়েছে আাগামীদিনে তাদেরকে পূর্ণভাসন করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
লালমাই উপজেলা জামায়েত ইসলামীর এসেস্টেন্ট সেক্রেটারি ইমাম হোসেনের সঞ্চালনায় উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে প্রভাবশালী নেতা জমজম হাউজিংয়ের চেয়ারম্যান মোতালেব হোসেন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন লালমাইয়ের সেক্রেটারি ইকবাল হোসেন। মহানগর ছাত্রদল নেতা এনামুল হক, ভূলইন দক্ষিণ ইউনিয়ন জামায়েত ইসলামী আমির মাও. রবিউল হোসাইন, সেক্রেটারি আবু জাফর মোহাম্মদ সালেহ্, ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুর রহমান মাসুদ প্রমুখ।