গতকাল ২৫ই আগষ্ট মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ার বাঙ্গায় দুই মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে জেল হাজতে প্রেরন করা হয়।
জানা যায়, লালমাই থানার, ভূশ্চি তদন্ত কেন্দ্রে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় চৌদ্দগ্রাম উপজেলার উনকুট গ্রামের মো: মনির হোসেন পিতা: শহিদ ও মো: ফারুক হোসেন পিতা: মুন্সি কে মাদকসেবন করার অপরাধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯. ১ (গ) সারনি ৩৬ এর ১৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানা পুলিশ সদস্যরা।