নতুন বছরের নতুন বই পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ১লা জানুয়ারি ২০২৪ লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই হাতে তুলে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান শাহীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন মজুমদার। এসময় বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়েও বই উৎসবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস।

উপজেলা ৬৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪ উচ্চ বিদ্যালয়ে ২১টি মাদ্রাসায় একসাথে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক আল সাদেক ও মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার।