বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলমের সভাপতিত্বে এবং লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহকৃষি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদার, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মাওলানা মোঃ জাকির হোসেন,অধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট, মোঃ আসলাম মজুমদার এবং মোঃ মাহবুব আলম।
উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী রিংকুসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ মহিন উদ্দিন, লিটন, আরিফ, মোঃ ইকবাল হোসেন, জেলা সদস্য মোঃ মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শরিফ মেম্বার, মোঃ এনামুল হক, মেহেদী হাসান ও মোঃ ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুর রহমান মিন্টু, আবদুল্লাহ আল মাহমুদ অপু, মোঃ জামাল হোসেন, এবং উপজেলা ছাত্রদল নেতা মোঃ মাসুদ, রায়হান রাজু, আল আমিন অয়নসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করেন।