কুমিল্লার লালমাইয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান।


পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় প্রথমে বাগমারা দক্ষিণের দাশপাড়া পূজামন্ডপ, পরে মঘের কলমিয়া পূজামন্ডপ এবং তুলাতুলী পূজা মন্ডপসহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নিকট পুলিশ সুপারের পক্ষ থেকে উপঢৌকন হিসেবে ফলমূল প্রদান করেন। এ-সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) এমরানুল হক মারুফ, দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, ভুশ্চি ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম সহ অনেকে।