আজ ২৬শে জুন শনিবার লালমাই উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের এর উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার অজয় দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার ডাঃ আরিফ সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।