পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার (৫ মার্চ ) দুপুরে লালমাই উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট হিমাদ্রি খীসা এ- অভিযান পরিচালিত করেন।

এ-সময় কয়েকটি মুদি দোকানে নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি এবং পণ্য অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ জন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করা, অবৈধভাবে পণ্য মজুদ না করা এবং ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।