1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন উইপোকার উপদ্রবে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমাই উপজেলা শাখা ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আশকামতা মহিলা মাদরাসায় মেধাবী শিক্ষার্থীদের কিতাব উপহার কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমাইয়ে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা

লালমাইয়ে বেলঘর উত্তর ইউনিয়ন মহিলা আ’লীগের কমিটি গঠন

মাসুদ রানা:
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৬ বার পড়েছে

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বেলঘর মহিলা আ’লীগের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

২৪শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বেলঘর উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব কে এম সিংহ রতন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কোহিনুর আক্তার।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নী, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সালমা আক্তার বিউটি, লালমাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,মোঃ আমির হোসেন, আবদুল মালেক,দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি,সদস্য মুজিবুল হক মুজিব, হুমায়ন কবির প্রমুখ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মজুমদার ,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার,জেলা যুব মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা আক্তার হীরা,সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মোঃ তারেক হোসেন এবং বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।

ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হালিমের সঞ্চারণায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক কানিজ ফাতেমা।

সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে সর্ব সম্মতিক্র‍মে মারুফা আক্তার (সভাপতি) তফুরা বেগমকে (সাধারন সম্পাদক) করা হয়। এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক কোহিনুর আক্তার বলেন, মাননীয় অর্থমন্ত্রী’র নির্দেশে লালমাই উপজেলার ৯টি ইউনিয়নে মহিলা আ’লীগের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com