“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে তাছাড়া পাশা পাশি চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
গত ৬ই জুন রবিবার জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার লালমাই উপজেলার অস্থায়ী কার্যালয়ে ভার্চুয়াল সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
গতকাল ৯মে বুধবার সেবা সপ্তাহের প্রচারণায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। উপস্থিত ছিলেন, বাকই উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইউব আলী, ভূলইন দক্ষিণ চেয়ারম্যান একরামুল হক, নাজির কুমার, সার্ভেয়ার আরিফ হোসেন প্রমুখ।
এখন থেকে প্রতি বছর অনলাইনে জমির খাজনা নেওয়া হবে। তাই সকল শ্রেণীর ভূমির মালিকদের রেজিস্টেশনের আওয়াতায় আসার আহ্বান জানান লালমাই উপজেলা’র ইউএনও