1. mamungazi2534@gmail.com : Gazi mamun : Gazi mamun
  2. info@jagolalmai.com : jagolalmai :
  3. shakilhossain768@gmail.com : Shakil Hossen : Shakil Hossen
  4. wp-maintenance-55798@jagolalmai.com : :
  5. wp-maintenance-89470@jagolalmai.com : :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার লালমাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা লালমাইয়ে লোটাস কামাল ও পাপ্পুসহ ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আইফোন নিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জঙ্গলে মিলল কুবির শিক্ষকের ১৩ বছরের ছেলের মরদেহ লালমাইয়ে সন্তানকে সাথে নিয়ে এতিমদের আহার করালেন ওসি শিক্ষার মানোন্নয়নে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এডহক কমিটির সভাপতির মতবিনিময় লালমাইয়ে মরা মুরগি বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড লালমাইয়ে ২৪ ঘণ্টার যৌথ অভিযান: ৯ মাদকসেবী ও কারবারি কারাগারে ​ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই: পুলিশি অভিযানে মূল ৩ অভিযুক্ত গ্রেফতার জামিরা মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন

লালমাইয়ে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

প্রদীপ মজুমদারঃ
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৮০১ বার পড়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বহু শিক্ষা প্রতিষ্ঠানের মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ও তার জ্যেষ্ঠ ভাই মরহুম মমতাজ উদ্দিন মজুমদার সহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মমতাজ উদ্দিন মজুমদার এর ছেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী ড.কামরুল হাসান মজুমদার এর উদ্যোগে ও বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান মজুমদার নিখাদের তত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠানের পর ১৩০ টি পরিবারের মাঝে দুইটি গরু ও পাঁচটি খাসির গোস্তো বিতরণ করা হয়।

ড. কামরুল হাসান মজুমদার প্রতিষ্ঠিত মজুমদার ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা, গরীব মেধাবীদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরীব অসহায় কন্যার বিবাহে অনুদান, গৃহহীনদের গৃহনির্মাণ করে দেয়া, করোনাকালীন সময়ে এলাকার অসহায় মানুষকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে।

রবিবার দুপুরে উপজেলার মেহেরকুল দৌলতপুর মজুমদার বাড়ি চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, যুগ্ম আহবায়ক সঞ্জয় শর্মা, যুগ্ম আহ্বায়ক এড. জাহাঙ্গীর আলম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তারেক উল ইসলাম, যুবলীগ নেতা অভি, স্থানীয় মেম্বার আবদুল ওহাব প্রমুখ।

জাগো লালমাই ভিডিও গ্যালারি

আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2021 Jagolalmai.com
Theme Customized BY NewsFresh.Com