গতকাল ১লা সেপ্টেম্বর বুধবার লালমাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলীশ্বর মুক্তিযোদ্ধা কার্যালয়ে উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক কাজী কানিজ ফাতেমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার মুন্নী।
এসময় উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল বড়ুয়া প্রমুখ।